প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫
     ১০:১৮ পূর্বাহ্ণ

প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ | ১০:১৮ 170 ভিউ
দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের নামে খোলা ‘টাকা হিসাব’ বা (নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট) নিটা অ্যাকাউন্ট পরিচালনার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীদের সংশ্লিষ্ট সুবিধাভোগী এই হিসাব পরিচালনা করতে পারবেন। এসব হিসাবে বিদেশ থেকে অনলাইনে বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় রেমিট্যান্সের অর্থ পাঠানো যাবে। অর্থাৎ আগে রেমিট্যান্স পাঠানো হতো ব্যাংকের হিসাবে। এখন প্রবাসীরা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবেই রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন। এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়টি অবিলম্বে কার্যকর হবে এবং এটি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র জানায়, ব্যাংক চ্যানেলে রেমিট্যান্স

পাঠানোর প্রক্রিয়া সহজ ও উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে। বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে হলে বিদেশে সংশ্লিষ্ট ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজে গিয়ে জমা দিতে হয়। তারা রেমিট্যান্সের অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে জমা করে। ব্যাংক তা গ্রাহকের হিসাবে জমা করলে গ্রাহকের সুবিধাভোগী তা তুলতে পারে। এই প্রক্রিয়ায় ৩ থেকে ৭ কার্যদিবস চলে যায়। নতুন নিয়মে প্রবাসীরা বিদেশ থেকে দেশের ব্যাংকগুলোতে থাকা তাদের ব্যাংক হিসাবে অনলাইন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্থানান্তর করতে পারবে। ব্যাংকগুলো এই প্রক্রিয়ায় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবে না। এতে দ্রুত রেমিট্যান্সের অর্থ দেশে চলে আসবে

এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের খরচও কমে যাবে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর জন্য নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (এনএফসিডি) খুলে তাতে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন। ওই হিসাব অর্থ নিটা অ্যাকাউন্টে স্থানান্তর করে তা খরচ করতে পারেন। এখন থেকে প্রবাসীরা সরাসরি নিটা অ্যাকাউন্টেই রেমিট্যান্সের অর্থ স্থানান্তর করতে পারবেন। সার্কুলারে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকরা ব্যাংকের চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইনের মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারবেন। এসব ক্ষেত্রে ব্যাংগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন ফাইলে নাম ঋণখেলাপী বিএনপি নেতা মিন্টুর ইউনূসের দুঃশাসন: সম্পদের হিসাব দেওয়ার নামে ঠকানো হলো জনগণকে সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার: পশ্চিম পাকিস্তানি মানসিকতার প্রতিচ্ছবি যখন নারীর অধিকার হয়ে ওঠে রাজনীতির বলি জুলাইয়ের রক্তস্নাত ষড়যন্ত্র এবং ইউনুসের অবৈধ শাসনকাল ছেলের মুক্তি মেলেনি প্যারোলে, বাবার লাশ গেল কারাগারে গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত ও অবৈধ ইউনূস সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন – বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাজানো’ অভিযানের অভিযোগ ও ৫ প্রশ্ন জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক: প্রমাণ ছাড়াই বঙ্গভবন কর্মকর্তা গ্রেপ্তার জামিন দেওয়ায় বিচারকের বেঞ্চ কেড়ে নেওয়া হয়েছে’—বিচার ব্যবস্থা ও পুলিশি হয়রানি নিয়ে এ কে আজাদের বিস্ফোরক মন্তব্য বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি তানভীর ও সম্পাদক আশিকুল ডিবি পরিচয়ে অপহরণ, লুটপাট ও মব ভায়োলেন্স: শতাধিক অভিযোগে বহিষ্কার সায়মন বোয়িং ডিল ও টার্মিনাল দখল: বশিরের কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটে ধ্বংসের মুখে বিমান কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর? এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম আওয়ামী লীগহীন রাজনীতিতে বিপন্ন নারী স্বাধীনতা: জামায়াতের ঘৃণ্য আস্ফালন ও ‘হ্যাক’ নাটক ৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য