ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
পায়ে পা দিয়ে ঝগড়া করলে কারও জন্যই ফল ভালো হবে না: ভারতীয় সেনাপ্রধান
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসো না। কারও জন্যই ফল ভালো হবে না।
সোমবার নয়াদিল্লির সাউথ ব্লকের সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশ আমাদের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী এবং আমাদের একে অপরকে বুঝে একত্রে কাজ করতে হবে। শত্রুতা উভয়ের স্বার্থের পরিপন্থী।"
সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ ভারতীয় উপ-উচ্চকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ করে। একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতীয় কূটনীতিককে ডেকে সতর্কতা জানানো হয়।
তবে জেনারেল দ্বিবেদী এদিন
আশ্বাস দিয়েছেন যে সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তিনি জানান, "বর্তমানে কোনো দিক থেকেই সীমান্তে অস্থিতিশীলতা নেই। আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি। গত নভেম্বরে আমরা ভিডিও কনফারেন্সেও অংশ নিয়েছিলাম।" জেনারেল দ্বিবেদী উল্লেখ করেন, ভারত-বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বর্তমানে "পরিপূর্ণ ও শক্তিশালী"। তিনি আরও জানান, "আমাদের সামরিক কর্মকর্তারা বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) প্রশিক্ষণের জন্য অংশ নিয়েছেন। যৌথ সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত রয়েছে, তবে পরিস্থিতি উন্নত হলে এগুলো আবার শুরু হবে।" ভারত-বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষত ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লি সফরে যাওয়ার পর।