ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ৮:১১ অপরাহ্ণ

ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৮:১১ 116 ভিউ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ গোষ্ঠী ইসরাইলে নতুন করে হামলা চালাতে পারে; এই আশঙ্কায় দখলদার ইসরাইল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গ-মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুথিরা এ হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরাইলের টিভি চ্যানেল ১২ শনিবার এক প্রতিবেদনে বলেছে, ‘আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরাইলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে’। চ্যানেলটি জানায়, একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেলআবিব এ আশঙ্কা প্রকাশ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ‘প্রকৃত হুমকি’ রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের

আল-মাসিরা টেলিভিশন জানায়, ইসরাইলি-মার্কিন-ব্রিটিশ যুদ্ধবিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এছাড়া হুদেইদাহ ও রাস ঈসা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর হামলা করার পর ইঙ্গ-মার্কিন-ইসরাইলি যৌথ বাহিনী ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর ইয়েমেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে গাজাবাসীর পক্ষ অবলম্বন করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমুদ্র অভিযানের ফলে লোহিত সাগর দিয়ে ইসরাইলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত সমুদ্র বন্দর বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। ইয়েমেনের

সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় দখলদার ইসরাইলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের