কানাডায় এক মাস পর বাংলাদেশির মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

কানাডায় এক মাস পর বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট ব্রুস সৈকতে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক মাস পর স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। জানা গেছে, গত ৪ ডিসেম্বর নিখোঁজ হন নিধুয়া। এরপর থেকেই তার সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালানো হয়। নিখোঁজ হওয়ার এক মাস পর শনিবার ওয়ানিটা সৈকতে স্থানীয় এক ব্যক্তি তার মরদেহ খুঁজে পান। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ জানিয়েছে,

নিধুয়ার শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। তবে তারা মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। টরন্টোতে বসবাসকারী নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী জানান, মেয়ের বয়স যখন ৯ বছর, তখন তিনি মেয়েকে নিয়ে কানাডায় চলে আসেন। সবমিলিয়ে তারা এখানকার জীবন নিয়ে খুশিই ছিলেন। ২৯ নভেম্বর মেয়ের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়েছিল। সেদিন নিধুয়া বেশি খুশি ছিলেন। সূত্র: লন্ডন ফ্রি প্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু