ফের সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

ফের সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
লালমনিরহাটের পাটগ্রামে আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে কাজ বন্ধ করে ফিরে যান বিএসএফ সদস্যরা। শুক্রবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে ওই সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮/৪১ লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনে কাজ শুরু করেন সে দেশের কয়েকজন নির্মাণ শ্রমিক। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে উভয় দেশ কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ তা না মেনে

মুন্সিপাড়া সীমান্তের ৮/৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের লাগোয়া অংশে খুঁটি স্থাপন শুরু করে। ভারতের রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় কিছু ভারতীয় শ্রমিক এ কাজ করে। সংবাদ পেয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন তারা। বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে চলে যান। এ সময় নির্মাণ শ্রমিকরাও সেখান থেকে চলে যায়। সফিকুল ইসলাম (৬০) নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বিএসএফ সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। তারা কোনো বাধা মানছে না। আমরা দহগ্রামের

বাসিন্দারা আতঙ্কে আছি। শুক্রবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই সীমান্তের আন্তর্জাতিক সীমা (১৫০ গজ) লঙ্ঘন করে শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করেছে বিএসএফ। এরইমধ্যে আধা কিলোমিটারে প্রায় তিন ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপনও করে ফেলেছে। তবে বিজিবির বাধায় বিএসএফ কাজ বন্ধ করে সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করেছে। বিজিবি ও বিএসএফসহ উভয় দেশের বাসিন্দাদেরও সীমান্তে অবস্থান করতে দেখা গেছে। এ ব্যাপারে ৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজিবি টহল দলের সার্বক্ষণিক সীমান্তে অবস্থান ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে তিনি ঘটনার বিস্তারিত জানাতে রাজি হননি। এ বিষয়ে রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম

আলদীন মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে বিস্তারিত জানাবেন বলেন জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল