গাজীপুরে কেয়া গ্রুপের চারটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা, ১ মে থেকে কার্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

গাজীপুরে কেয়া গ্রুপের চারটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা, ১ মে থেকে কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাগুলোর বন্ধের সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ উল্লেখ করেছে কর্তৃপক্ষ। আজ (২ জানুয়ারি) সকালে, গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকার কেয়া গ্রুপের কারখানার ফটকে একটি নোটিশ টাঙানো হয়, যেখানে প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত ঘোষণা দেওয়া হয়। নোটিশে জানানো হয়, কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট গার্মেন্টস, নিটিং, স্পিনিং এবং কটন ডিভিশন) এবং কেয়া ইয়ার্ন মিলস লি. (জরুন, কোনাবাড়ী, গাজীপুর)-এর সকল শ্রমিক ও কর্মকর্তাকে অবহিত করা হচ্ছে যে, বর্তমান বাজার পরিস্থিতির অস্থিতিশীলতা, ব্যাংকিং সমস্যার কারণে হিসাবের অমিল, কাঁচামালের

সংকট এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অভাবের কারণে ১ মে থেকে কারখানাগুলোর সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। এ সময়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের আওতায় পাওনা পরিশোধ করা হবে, যা কারখানা বন্ধ হওয়ার পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে। এর আগে, ২৯ ও ৩০ ডিসেম্বর কেয়া গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন দাবি করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তেজিত হলে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে এবং কারখানা বন্ধের সিদ্ধান্ত জানালে শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয় এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এরপর, ১ জানুয়ারি সাময়িকভাবে বন্ধ থাকা কারখানা

খুলে দেওয়া হয়, কিন্তু আজ নতুন করে স্থায়ী বন্ধের ঘোষণা আসলো। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কেয়া গ্রুপের শ্রমিকদের বেতন নিয়ে অসন্তোষ ছিল। তবে কর্তৃপক্ষ বেতন পরিশোধের পর কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। এখন আবার স্থায়ীভাবে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল