হঠাৎ মাঠে ঢুকে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি সমর্থকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

হঠাৎ মাঠে ঢুকে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি সমর্থকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
খেলা চলাকালে একটা ছবি তুলতে বা প্রিয় খেলোয়াড়কে একবার কাছ থেকে দেখতে, জড়িয়ে ধরতে প্রায়শই সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে তারা মাঠে ঢুকে নিজেদের স্বপ্নপূরণ করেন। তবে এবার ভারতের মহারাষ্ট্রে যা ঘটেছে, এমন কিছু নিশ্চয়ই আপনি কখনো দেখেননি। ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে সাত ওভারের এক ম্যাচ চলাকালে মাঠে ঢুকে এক ক্রিকেটারের ওপর রীতিমত টাকার বৃষ্টি ঝরিয়েছেন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তা নিয়ে তেমন কড়াকড়ি ছিল না। সেই সুযোগেই এমন কাণ্ড ঘটান সেই দর্শক। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ম্যাচে পবন ও ফারদিন নামের দুই ক্রিকেটার ব্যাট করছিলেন। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও এই দুজনের ব্যাটে চড়ে ৬

ওভারে ৮৪ রান তোলে তাদের দল। এর মধ্যে পবন করেন মাত্র ৯ বলে ৩৫। তার মারকাটারি ব্যাটিং বেশ আনন্দ জোগায় সমর্থকদের। তার ব্যাটিং দেখেই এক অত্যুৎসাহী দর্শক মাঠে ঢুকে সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে এক গোছা ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। তারপর পবনকে জড়িয়ে ধরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এই ঘটনায় মাঠে থাকা ক্রিকেটার এবং আম্পায়াররা হতবাক বনে যান। সে মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের কাছেও সমাদৃত হয় ওই ‘পাগলা ফ্যান’-এর কাণ্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?