ইন্টারনেট সেবা বন্ধে অর্থনৈতিক ক্ষতিতে বিশ্বে শীর্ষে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

ইন্টারনেট সেবা বন্ধে অর্থনৈতিক ক্ষতিতে বিশ্বে শীর্ষে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
ইন্টারনেট বিভ্রাট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার কারণে অর্থনৈতিক ক্ষয় ক্ষতির ক্ষেত্রে পাকিস্তান এখন বিশ্বে শীর্ষে অবস্থান করছে। ক্রমবর্ধমান ইন্টারনেট শাটডাউন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার ফলে ২০২৪ অর্থবছরে দেশটি ১৬২ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। যা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান। টপটেন ভিপিএনের বরাতে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, টপ টেন ভিপি এন. কম অনুসন্ধান করে জানতে পেরেছে, ২০২৪ সালে নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ৯৭৩৫ ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে প্রায় ৯ কোটি ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত

হন। এছাড়াও গত বছর ফেব্রুয়ারী থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স বন্ধ করার ফলে ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগষ্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার ফলে ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষয়ক্ষতির সসম্মুখীন হয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সেন্সরশিপ ও বিঘ্ন পর্যবেক্ষণকারী অনলাইন মনিটর নেটব্লকসের তৈরি কস্ট অব শাটডাউন টুল (সিওএসটি) ব্যবহার করে এই হিসাব করা হয়েছে। টপ টেন ভিপি এন. কম অনুসন্ধান করে জানতে পেরেছে, বিগত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘন্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। ২০২৪ সালে পাকিস্তানজুড়ে বারবার ইন্টারনেট ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কখনও ইন্টারনেট বন্ধ ছিল। কোথাও

খোলা থাকলেও গতি ছিল বেশ কম। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিল নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। এছাড়া গত ফেব্রুয়ারির নির্বাচনের আগে–পরে এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় এটা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের ঘটনায় কয়েকবার মোবাইল ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা