আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
ডাকসু নির্বাচনের আগে এর গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছেন ছাত্রনেতারা। তারা বলছেন, আগে সংস্কার, পরে নির্বাচন। কেননা ডাকসুর গঠনতন্ত্র শিক্ষার্থীবান্ধব নয়। ফলে এর পরিবর্তন করে শিক্ষার্থীবান্ধব করা অপরিহার্য। তবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ করা গেছে। এদিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মার্চে। ওই সংসদের মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে। এরপর দীর্ঘ ৪ বছর বন্ধ নির্বাচন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে আবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে।

এরই মধ্যে ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন হতে পারে। এ পরিস্থিতিতে ছাত্রনেতাদের অধিকাংশই ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করে শিক্ষার্থীবান্ধব করার দাবি জানাচ্ছেন। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার পক্ষে। ২০১৯ সালে সর্বশেষ যে ডাকসু হয়, তখন যে গঠনতন্ত্র ছিল, তা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। এটি নিয়ে আমাদের সংস্কারের প্রস্তাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেব। আর সেই সংস্কারগুলো সম্পন্ন হওয়ার পর উপযুক্ত সময়ে আমরা ডাকসু নির্বাচন চাই। নির্বাচনের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে আমরা এখনো কোনো চিন্তা করিনি।

তবে অবশ্যই ডাকসু নির্বাচনের আগে আমরা সংস্কারের সর্বোচ্চ দাবি জানাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাবি শিক্ষার্থী আবু বাকের মজুমদার বলেন, ছাত্রসমাজের লিগ্যাল প্রতিনিধি হওয়ার জন্য ডাকসু নির্বাচনের প্রয়োজন অবশ্যই আছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধ প্রতিনিধি নির্বাচন হওয়া উচিত বলে মনে করি। আর সেটা অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে হবে। শুধু ডাকসু নয়, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন চালু হলে নতুন নেতৃত্ব উঠে আসবে। ঢাবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি এসএম ফরহাদ বলেন, খুব দ্রুত ডাকসু নির্বাচন হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে যে সময় দিয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন হওয়া দরকার। ডাকসুর গঠনতন্ত্রের একটি খসড়া

আমরা তৈরি করেছি। কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সেটি প্রকাশ করা হবে। গঠনতন্ত্র নিয়ে তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্রের আমূল পরিবর্তন করতে হবে, নট নেসেসারি। বেসিক কিছু জায়গায় পরিবর্তন করলেই হবে। আর এক-দুটি মিটিং করেই তা করা সম্ভব। এর জন্য অনেক সময় প্রয়োজন নেই। গঠনতন্ত্রে উপাচার্যকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি কমাতে হবে। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা চেয়েছিলাম জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে যাতে ডাকসু নির্বাচন হয়। তবে এ সময়ে নির্বাচন করার জন্য যে ধরনের কার্যকর পদেক্ষপ দরকার, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনো নিতে দেখিনি। তবে কারও দ্বারা প্রভাবিত হয়ে গঠনতন্ত্র সংস্কার না করে দ্রুত সময়ে

ডাকসু নির্বাচন দেওয়া উচিত হবে না। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি (একাংশ) রাগিব নায়িম বলেন, আমরা যে ছাত্র আন্দোলন করেছি, সেটাকে সফল করার জন্য অবশ্যই ডাকসু নির্বাচন দিতে হবে। ডাকসু নির্বাচনের আগে প্রশাসনকে ক্যাম্পাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে। একটু সময় নিয়ে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করা দরকার বলে আমি মনে করি। এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। আমরা চাই, সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। সবার মধ্যে এ ব্যাপারে যেন চুক্তি বা সমঝোতার মতো কিছু হয়। আমরা সবাইকে নিয়েই একটি উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন আয়োজন করতে চাচ্ছি। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটি

মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এ পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী