তালেবানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

তালেবানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। গত ২৪ ডিসেম্বর পাকতিকা প্রদেশের চারটি স্থানে ওই বোমাবর্ষণের ঘটনা ঘটে। আফগানিস্তানে বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীকে দোষারোপ করা ইসলামাবাদের পুরনো অভ্যাস। এ ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।’ পররাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আফগানিস্তানের নারী ও শিশুসহ নাগরিকদের ওপর এয়ারস্ট্রাইকের। যার ফলে বহু মূল্যবান প্রাণ শেষ হয়ে গিয়েছে।’ একইসঙ্গে তিনি পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন, ‘আমরা সাফভাবে নিরীহদের প্রতি যেকোনোও হামলার নিন্দা করছি। এটা

পাকিস্তানের পুরনো অভ্যাস যে নিজেদের অভ্য়ন্তরীণ ব্যর্থতার দায় তারা প্রতিবেশীদের ওপর চাপিয়ে দেয়। আমরা এই মর্মে আফগানিস্তানের মুখপাত্রের প্রতিক্রিয়াকেও নজরে রেখেছি।’ ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল আফগান তালিবানের একাংশের মদতপুষ্ট তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাকিস্তান সেনা এবং ‘কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের’ (সিটিডি) যৌথবাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার-পাখতুনখোয়ায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা