ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
চকরিয়ায় বন্য হাতির আক্রমনে যুবকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় বন্য হাতির আক্রমনে ফরিদুল আলম পুতু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী। স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, সোমবার রাতে পার্শ্ববর্তী লামা উপজেলার বিছইন্না নামক এলাকায় ক্ষেতের ফসল পাহারা দিতে যাওয়ার পথে বন বিভাগের রিজার্ভ বনভূমিতে একটি দলছুট বন্য হাতির আক্রমনে ফরিদুল আলম মারাত্মক ভাবে আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, ‘বন্য হাতির আক্রমণে সোমবার রাতে এক যুবক মারা গেছেন। ওই এলাকাটি বন্য প্রাণী অভয়ারণ্যের পাশে। এই অভয়ারণ্যে বন্য হাতির আবাসস্থল রয়েছে। মেহরাজ উদ্দীন বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় লোকদের নিয়ে একাধিক সচেতনতা সভা করা হয়েছে। তারপরও মানুষ হাতির অভয়ারণ্যে ঢুকে পড়ছেন। এতে মৃত্যুর ঘটনা ঘটছে।