দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মনমোহন সিংয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪

দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মনমোহন সিংয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ |
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস পার্লামেন্টারি পার্টি (সিপিপি) সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আজ সকালে কংগ্রেসের সদর দফতর থেকে মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে। গতকাল শুক্রবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাসভবনে পৌঁছান নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আলাদা করে যান রাহুল গান্ধীও। এদিকে প্রয়াত মনমোহন সিংহের স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেন কংগ্রেস

সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের দাবি ছিল, এমন এক স্থানে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হোক যেখানে তাঁর সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করা যাবে। এই নিয়ে রাজনীতি করার অভিযোগও ওঠে বিজেপির বিরুদ্ধে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস এবং মনমোহন সিংয়ের দাবি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্যে জমি দেওয়া হবে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিআইবি-র মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা ১০ মিনিটে মনমোহন সিংকে দিল্লির এইমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়ে। অবস্থার অবনতি হলে রাত ৯টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ক্ষমতায় আসার পর ২০০৪ ও

২০০৯ সালে পরপর দুইবার প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। তার আগে ১৯৯১ সালে সেসময়ের কংগ্রেস প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের সময় মনমোহন সিং ছিলেন ভারতের অর্থমন্ত্রী। তখন দেশের আর্থিক অবস্থা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। মনমোহন কোটা-লাইসেন্সরাজ শেষ করে উদার অর্থনীতির পথে দেশকে নিয়ে আসেন। তারপর ভারতীয় অর্থনীতিকে আর ফিরে তাকাতে হয়নি। মনমোহনের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। এছাড়া সাত দিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির