দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে ‘কারকুমা’ ফাংশনাল ফুড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে ‘কারকুমা’ ফাংশনাল ফুড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশের পাশাপাশি এখন যুক্তরাষ্ট্রেও বিক্রি হচ্ছে ‘কারকুমা’ ফাংশনাল ফুড; যা এরই মধ্যে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদনও পেয়েছে। এসব পণ্য এখন যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটসহ অ্যামাজনের মত অনলাইন প্লাটফর্মেও পাওয়া যাচ্ছে বলে শনিবার অর্গানিক নিউট্রিশন লিমিটেড (ওএনএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এতে বলা হয়, গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টিয়াল গাইয়া বাংলাদেশে ওএনএলের গবেষণা ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করে। এরপর চারটি ‘ফর্মুলেটেড ফাংশনাল ফুড’—জয়েন্ট গার্ড, ইমিউন প্লাস, সাইকেল কমফোর্ট ও টারমারিক বুস্টারের অর্ডার দেয়। এসব পণ্য নভেম্বরে যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অনুমোদন পায়। এ বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির পরিচালক ইফতেখার রশিদ বলেন, ‌‘বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্য সহায়ক খাদ্যপণ্য আমদানি করে।

আজ আমরা এই প্রবণতা পাল্টে দিয়ে বিশ্ববাজারে আমাদের দেশীয়, বিশ্বমানের ফাংশনাল ফুড রপ্তানি করছি। এটি শুধু ব্যবসায়িক সফলতা নয়, এটি একটি জাতীয় গৌরব।’ যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির এক গবেষণাপত্রে ‘ফাংশনাল ফুড’ সম্পর্কে বলা হয়েছে, ‘এ ধরনের খাবার বা খাবারের উপাদান পুষ্টির চাহিদা মিটিয়েও দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।’ সংবাদ বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম