সাবেক এমপি লতিফ দু’দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

সাবেক এমপি লতিফ দু’দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আলমগীর হোসেন এ আদেশ দিয়েছেন। রিমান্ড আবেদনের শুনানিতে হাজিরের জন্য চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক এই সংসদ সদস্যকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া জানান, নগরের নিউমার্কেট মোড়ে ৪ আগস্ট ছাত্র-জনতার সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় এমএ লতিফ এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তদন্ত কর্মকর্তা ১০ দিনের

রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। পরে এই ঘটনায় ৭৩৫ জনের নাম উল্লেখ এবং ১২শ’ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন বিকেলেই তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর