সেঞ্চুরিতে ২০ হাজার ঘরোয়া রান এনামুলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

সেঞ্চুরিতে ২০ হাজার ঘরোয়া রান এনামুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
ন্যাশনাল লিগ টি-২০তে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ১০১ রানের এই ইনিংস খেলার পথে ঘরোয়া ক্রিকেটে ২০ হাজার রানের কীর্তি গড়েছেন তিনি। এনামুল প্রথম শ্রেণির ক্রিকেট অর্থাৎ চার দিনের ক্রিকেটে ১২৬ ম্যাচ খেলে ৮৮৯২ রান করেছেন। ২৪টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি তার নামের পাশে। লিস্ট ‘এ’ ক্রিকেট অর্থাৎ ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে তার রান ৭৪৪৭। তিনি ২১২ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ওই রান করেছেন। ২০টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি তার ওই ফরম্যাটে। ঘরোয়া টি-২০তে তার রান ৩৭৫৫। তিন ফরম্যাট মিলিয়ে ২০ হাজার ৯৪ রান করেছেন তিনি। সোস্যাল মাধ্যমে ২০ হাজার রান নিয়ে এনামুল লিখেছেন, ‘সব ফরম্যাট মিলিয়ে

২০ হাজার রান ছুঁয়েছি, যাত্রা চলমান রয়েছে। প্রতিটি রান আমার কঠোর পরিশ্রম ও ধৈর্য এবং আপনাদের সমর্থনের ফল। প্রতিটি সুযোগ, শিক্ষা ও কীর্তির জন্য কৃতজ্ঞ। যাতে আরও উপরে নিতে পারি সেই প্রার্থনায় রাখুন!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু