‘বিয়ে করে ইন্টারন্যাশনাল হলে থাকার স্বপ্ন’ পূরণ হচ্ছে না ঢাবি শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪

‘বিয়ে করে ইন্টারন্যাশনাল হলে থাকার স্বপ্ন’ পূরণ হচ্ছে না ঢাবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোয় প্রায়ই শোনা যায়, ‌‘বিয়ে করে নে, ইন্টারন্যাশনাল হলে সিট পাবি!’ এ কথা যেন মিথ হয়ে গেছে। ব্যাপারটা কী পুরোটাই সত্য, নাকি তা শুধু মিথ—বিভিন্ন প্রশ্ন উঁকি দেয় অনেকের মনে। ঢাবির এক ‘রহস্যঘেরা’ হল যেন ইন্টারন্যাশনাল হল। শিক্ষার্থী ছাড়াও বিভিন্নজনের কাছে হলটি নিয়ে আগ্রহের কমতি নেই। ১৯৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতিষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক ছাত্রাবাস। শুরুতে এটি শুধু ইন্টারন্যাশনাল হল হিসেবেই পরিচিত ছিল। ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নামে হলটির নামকরণ করা হয় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল। স্বামী-স্ত্রী উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী হলে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে থাকার

সুযোগ রয়েছে। হলে বরাদ্দ থাকবে প্রত্যেক দম্পতির জন্য আলাদা ফ্ল্যাট। আরো রয়েছে বিশেষ সুযোগ-সুবিধা। অনেকেই এটাকে বিশ্ববিদ্যালয়ের প্রদেয় সুবিধা বলে সত্যি সত্যিই বিশ্বাস করেন! স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল কাউসার জানান আমিও কিছুদিন আগে এই জনশ্রুতির ব্যাপারে জেনেছি। দম্পতি হলে সিট বরাদ্দ পাওয়া যাবে, এটা সত্য নয়। এটা সম্পূর্ণ মিথ। ইন্টারন্যাশনাল হলে যারা থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মতো এই হলটি আবাসিক হলেও এর আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ক্যাম্পাসের সবার কাছে তো বটেই, খোদ হলপাড়ার শিক্ষার্থীদের কাছেই হলটি এক রহস্য। ক্যাম্পাসজুড়ে নানা ধরনের গুঞ্জনও রয়েছে এ নিয়ে। অধ্যাপক কাউসার জানান, এখানে বিদেশি শিক্ষার্থীরা থাকেন। চল্লিশ বছর বয়স পর্যন্ত এবং

সহযোগী অধ্যাপক অবধি শিক্ষকরাও এখানে থাকেন। এর বাইরে কয়েকজন কর্মকর্তা থাকেন। এই হল পরিচালনার জন্য আলাদা নীতিমালাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শুধু বিদেশি পুরুষ শিক্ষার্থীরা থাকেন উল্লেখ করে তিনি বলেন, এমনকি বিদেশি মহিলা শিক্ষার্থীরাও এখানে থাকতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও এই হলে থাকেন বলে জানান প্রাধ্যক্ষ কাউসার। তবে মেয়েদের হলে বিদেশি নারী শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ায় ইন্টারন্যাশনাল হলের কোনো একটা ব্লক খালি করে তাদেরকে রাখার পরিকল্পনা আছে বলেও জানান ইতিহাস বিভাগের এই অধ্যাপক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!