১৮ হাজার ভারতীয়কে তাড়িয়ে দেবেন ট্রাম্প! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

১৮ হাজার ভারতীয়কে তাড়িয়ে দেবেন ট্রাম্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকেই প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ তালিকায় রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। ১৩ ডিসেম্বর, সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে ১৭ হাজার ৯৪০ জন অবৈধ ভারতীয় রয়েছেন। এই তালিকা প্রকাশের আগে গত অক্টোবরে চার্টার্ড বিমান ভাড়া করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড

সিকিউরিটি বিভাগ বলেছে, ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত পাঠানো হয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, আমেরিকায় প্রায় ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় রয়েছেন। সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে ভারত তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও এল সালভাদর। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রাখা হয়েছে ভুটান, মিয়ানমার, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, ইরান, লাওস, পাকিস্তান, চীন, রাশিয়া, সোমালিয়া ও ভেনেজুয়েলা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আরও বলছে, গত তিন বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় ৯০ হাজার ভারতীয় আটক হয়েছেন। এ সংকট নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে

চাইছে আমেরিকা। কিন্তু ভারত তেমন সায় দিচ্ছে না বলে দাবি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই)। এ জন্য ভারতকে তালিকায় ‘অসহযোগী’ বলে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না