ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো
যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির
সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু
রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ
ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার থেকে পালিয়ে বাশার আল-আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোয় পৌঁছেছেন। তাকে দেশটিতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনেও বলা হয়, আসাদ ও তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে।
এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে ‘মুক্ত’ ঘোষণা করেন বিদ্রোহীরা। রোববার তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, ‘অত্যাচারী বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে অত্যাচারী বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’
বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এর মাধ্যমে প্রায় দুই দশক ধরে চলা সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অবস্থান নিয়ে নানা গৃঞ্জন দেখা দেয়। অবশেষে তার অবস্থানের কথা জানা গেল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এর মাধ্যমে প্রায় দুই দশক ধরে চলা সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অবস্থান নিয়ে নানা গৃঞ্জন দেখা দেয়। অবশেষে তার অবস্থানের কথা জানা গেল।



