এখন চাঁদার রেট বাড়িয়ে নেয় বিএনপি, জামায়াত নেয় না : কাদের সিদ্দিকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

এখন চাঁদার রেট বাড়িয়ে নেয় বিএনপি, জামায়াত নেয় না : কাদের সিদ্দিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, "আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকেই চাঁদা নেয়। হয়তো চাঁদার রেট এখন আরও বাড়িয়ে দিয়েছে। যেখানে যেভাবে ভাগ নেওয়া যায়, সব নেয়। এটা কিন্তু জামায়াত নেয় নাই।’ গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াত নেতারা কিন্তু বেবি-ট্যাক্সি (অটোরিকশা) স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা (চাঁদা) নেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরো বলেন, ‘আমার দল গামছা মার্কার দল। এটি সখীপুরের মানুষের দল,

টাঙ্গাইলের মানুষের দল। ’উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সাবেক পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?