নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ December, ২০২৪

নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ December, ২০২৪ |
নেত্রকোনা জেলা শহরের পশ্চিম মালনী গ্রামে বুধবার রাত ৮টার দিকে একটি ওয়াজ মাহফিলের কথা কাটাকাটির জের ধরে ৩৫-৪০ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে মো. দয়ালকে (২০) গুরুতর জখম করেছে। এলাকাবাসী দেশীয় অস্ত্রসহ হামলাকারী কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে নেত্রকোনা সেনা বাহিনীর কাছে প্রেরন করেছেন। নেত্রকোনা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মনোয়ারুল ইসলাম জানান, জেলা শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম মালনী গ্রামে বুধবার রাত ৮টার দিকে ওয়াজ মাহফিলের কথা কাটাকাটির জের ধরে ৩৫-৪০জন কিশোর গ্যাংয়ের হামলায় পশ্চিম কলোনীর মো. দয়াল গুরুতর আহত হয়। আহত দয়ালকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এলাকাবাসী হামলাকারী কিশোর গ্যাংয়ের

সদস্য মো. ফাহিম, আহানাফ মো. প্রিলন, মুনতাসির আহমেদ সিয়াম ও হামিন দিগন্ত মহাতাবকে আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। সেনা বাহিনীর টহল দল ঘটনাস্থল থেকে আটককৃতদের ক্যাম্পে নিয়ে আসে। পরবতীতে রাত ১০টার দিকে আটককৃতদের মডেল থানার এস.আই আবু তাহের খানের নিকট হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান