দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৫ মেডিকেল শিক্ষার্থীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ December, ২০২৪

দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৫ মেডিকেল শিক্ষার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ December, ২০২৪ |
ভারতের কেরালায় যাত্রীবাহী বাসের সঙ্গে শিক্ষার্থীদের বহন করা একটি গাড়ির সংঘর্ষে পাঁচ মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিক্ষার্থী। তাদের অবস্থাও গুরুতর। আহতদের আলাপপুজ্জা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে কেরালার কালারকোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মাদ, মুহসীন, ইব্রাহিম, দেবানন্দ ও শ্রীদীপ। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে বাকি দুইজনের মৃত্যু হয়। নিহতরা সবাই বান্দানাম মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থী ছিলেন। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের বহন করা গাড়িটি দুমড়ে-মুড়চে গেছে। এছাড়া বাসটিরও ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় নিহতদের বের করতে গাড়িটি কেটে ফেলতে হয়েছে

বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার