ঢাবির জগন্নাথ হলের মিছিলে ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪

ঢাবির জগন্নাথ হলের মিছিলে ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলের নেতৃত্ব দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনতা’, ‘জেগেছে রে জেগেছে, জগন্নাথ হল জেগেছে’, ‘সীমান্তে হামলা জগন্নাথ হল মানবে না’ প্রভৃতি স্লোগান দেন। তখন রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ চলছিল। শিক্ষার্থীরা জগন্নাথ হলের সহপাঠীদের স্বাগত জানান। এ সময় জগন্নাথ হলের ছাত্র জয় পাল বক্তব্য দেন। তিনি

বলেন, আমরা বাংলাদেশী এটা আমাদের পরিচয়৷ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলের একটাই পরিচয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক। তিনি বলেন, যেভাবে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা হয়েছে, প্রত্যেক নাগরিকদের এতে প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকব। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরেফা খাতুন, জাহিদ আহসান, তরিকুল ইসলাম, তাহমিদ আল মুদাসসীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা, ইব্রাহীম নিরব প্রমুখ বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!