রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে মারধর করে পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪
     ৪:২৭ অপরাহ্ণ

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে মারধর করে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ | ৪:২৭ 131 ভিউ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলামকে (৭০) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া দিনভর আটকে রেখে ৭ লাখ টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে নগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘পিএম সফিকুল ইসলামকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের থানায় তার নামে কোন মামলা নেই। এখন বাগমারা থানায় তার নামে কোন মামলা আছে কি না সেটি আমরা খোঁজ নিচ্ছি।’ আটকে রেখে চাঁদা দাবি ও পুলিশের ওপর আক্রমণের

বিষয়ে তিনি বলেন, ‘পুলিশের ওপর আক্রমণ হয়েছে। এটা হয়েই থাকে। সফিকুল ইসলামের কাছে চাঁদা দাবির বিষয়টি আমরা জানি না। তবে খতিয়ে দেখা হবে।’ গণপিটুনির শিকার পিএম শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে সম্প্রতি অবসরে গেছেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। এছাড়া রাজশাহীর বাগমারা আসনে আওয়ামী লীগের হয়ে বেশ কয়েকবার প্রার্থীতা ঘোষণা করেন তিনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অধ্যাপক পিএম শফিকুল ইসলাম নগরীর সাধুর মোড়ের একটি বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ওই বাড়িতে হানা দেয়। এ সময় তাকে মারধর করে আটকে রাখা হয় একটি মাঠের মধ্যে। খবর পেয়ে বিকাল ৫টার দিকে বোয়ালিয়া থানা

পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় পুলিশের ওপর চড়াও হন কেউ কেউ। পুলিশকে আক্রমণও করা হয়। ওই সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ‘আওয়ামী লীগের পুলিশ’ বলে পুলিশের ওপর আক্রমণ করা হয়। পুলিশ নিয়ে যাওয়ার সময় পিএম সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনের সময় আমি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলাম। আমি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নই। আমার নামে কোন মামলাও নেই।’ তিনি জানান, স্থানীয় এক বিএনপি নেতা ও পাড়ার ছেলেরা তাকে আটকে রেখেছিলেন। তার কাছ থেকে ৭ লাখ টাকা দাবি করা হয়েছিল। সৈকত নামে রাজশাহী নগরীর সেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, ‘আমরা আওয়ামী লীগের এক নেতাকে ধরে রেখেছি সাধুর

মোড়ে, মিডিয়া আসলে পুলিশের হাতে তুলে দেব।' রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, 'পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক অধ্যাপককে আওয়ামী বিরোধী বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করেছে। তাকে বোয়ালিয়া থানায় রাখা হয়েছে। তার বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায় হওয়ার কারণে সেখানকার থানায় খোঁজ নেওয়া হচ্ছে সেখানে তার নামে কোনো অভিযোগ রয়েছে কি না। আরএমপিতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।' উল্লেখ্য, অধ্যাপক পিএম সফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। অবসরের পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটিতে সহ-সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ

পান। গত ১৯ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দেওয়া হয়। রাবির আওয়ামী লীগ ও প্রগতিশীলপন্থি শিক্ষকদের সংগঠন নীল প্যানেলেরও সক্রিয় শিক্ষক নেতা হিসেবে ছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন আমাদের গ্যাস নাই, না খাইয়া কি মানুষ বাঁচে?” – জনতার দুর্ভোগ আরেকটি সংখ্যালঘু মৃত্যু, আরেকটি তড়িঘড়ি ‘আত্মহত্যা’ বয়ান। দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকেই বাংলাদেশ শুধু রাজনৈতিকভাবে না ভৌগোলিকভাবেও অনিরাপদ হয়ে গেছে। সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? “তত্ত্বাবধায়ক সরকার আমাদেরই দাবি ছিলো, আমরা এনেছিলাম, সেটাকে সে (খালেদা জিয়া) নষ্ট করলো” –জননেত্রী শেখ হাসিনা ঢাকার আকাশপথে জঙ্গি ছায়া? ১৫ জন কর্মী নেবে আকিজ গ্রুপ, ৩৫ বছরেও আবেদনের সুযোগ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, পাকিস্তানকে যা বলল আইসিসি নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত? ঘরে খাবার মজুত করছেন ইরানিরা এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক সিভাসু হলের কক্ষ থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী উপমা দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র চট্টগ্রামে ২৬ দিনে ১২ খুন : ইউনূসের ‘সংস্কার সরকার’ কি দেশকে জঙ্গলরাজে পরিণত করছে?