রাতে ভয়াবহ সংঘাতের আশঙ্কা, অনড় দুপক্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

রাতে ভয়াবহ সংঘাতের আশঙ্কা, অনড় দুপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
ইসলামাবাদ এখন কিছুটা শান্ত। কিন্তু দুপক্ষ নিজ নিজ সিদ্ধান্তে অটল থেকে শহরের দুপ্রান্তে অবস্থান করছে। এতে রাতে ফের ভয়াবহ সংঘাতের আশঙ্কা থেকেই গেল। মঙ্গলবার (২৬ নভেম্বর) বহু বাধা উপেক্ষা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে জড়ো হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়ে। এতে মুহূর্তে সমাবেশস্থল ইসলামাবাদের ডি-চক জনশূন্য হয়ে যায়। কিন্তু গুলি ও টিয়ার গ্যাসের মধ্যেই আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। প্রতিবারই পুলিশ ও রেঞ্জার্স-এর বাধার মুখে বিক্ষোভকারীরা এক পর্যায়ে ডি-চকের আশপাশের এলাকায় অবস্থান নেন। বিবিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যার পর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে ডি-চক এলাকা নিয়ন্ত্রণ করছে।

অপরদিকে গুলির খবরে বুশরা বিবির গাড়িবহর সেভেন অ্যাভিনিউয়ের দিকে যেতে বাধ্য হয়েছে। তারা সেখানে অবস্থান নিয়েছেন। বলেছেন, আবারও ডি-চকের দিকে তারা অগ্রসর হবেন। এদিকে সেভেন অ্যাভিনিউ ও ডি-চকের আশপাশের এলাকার বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, দুপক্ষ পৃথক অবস্থানে থাকলেও রাত বাড়ার সাথে সাথে ইসলামাবাদে উত্তেজনা বাড়ছে। পিটিআই সমর্থকরা আশেপাশের এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে। তেমনি ব্যাপক প্রস্তুতি নিয়ে ডি-চকে নিরাপত্তা বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে। আপাতদৃষ্টিতে সংঘর্ষ এড়িয়ে গেলেও বড় ধরনের সংঘাতের আশঙ্কা কাটেনি। ইমরান খান এখনও কারাগারে রয়েছেন। তিনি এক্স-বার্তায় তার অনুসারীদের ‘শেষ পর্যন্ত লড়াই’ করার এবং তাদের দাবি পূরণ না

হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে পার্শ্ববর্তী শহরগুলো থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে রাজধানীতে ডাকা হয়েছে। পুলিশ বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে। এ ধরনের প্রস্তুতিতে দেশটিতে সম্ভাব্য রাতের পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জন চলছে। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে এ বিক্ষোভ হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, সবাই চলে গেলেও ডি-চক তিনি ছাড়বেন না। যদি ছাড়তে হয় তবে তিনিই হবেন শেষ নারী। ডি-চক অভিমুখে রোড মার্চের একপর্যায়ে দেওয়া বক্তব্যে মিছিলকারীদের উদ্দেশ্যে বুশরা বিবি বলেন, তিনি তার স্বামী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান

খানকে ব্যতীত ডি-চক ছেড়ে যাওয়া শেষ নারী হবেন। যদিও বুশরা বিবিই এখনও ডি-চকে পৌঁছাতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি