আমানতের অর্থে ঋণের জামানত রাখা যাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

আমানতের অর্থে ঋণের জামানত রাখা যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে (বিদেশ থেকে বা প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত নিয়ে বৈদেশিক মুদ্রায় ঋণ বিতরণ) প্রবাসীদের রাখা আমানতের অর্থ তাদের সম্মতিতে ঋণ গ্রহীতার জামানত হিসাবে জমা রাখা যাবে। তবে প্রবাসীদের সম্মতি ছাড়া ওই অর্থ কোনো ঋণের জামানত হিসাবে রাখা যাবে না। ঋণ গ্রহীতা কোনো কারণে ঋণ পরিশোধ না করলে এবং ওই ঋণখেলাপি হলে আমানতকারীকে নোটিশ দিয়ে ব্যাংক বন্ধকী আমানত ঋণের বিপরীতে নগদায়ন করতে পারবে। ঋণের বিপরীতে জামানত রাখার পদ্ধতি সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর

হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদেরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসীদের কাছে বৈদেশিক মুদ্রায় আমানত নিতে পারে। এছাড়াও তারা বিদেশি ব্যক্তি বা কোম্পানি থেকেও আমানত নিতে পারে। সেগুলোও ঋণের বিপরীতে জামানত হিসাবে গ্রহণ করা যাবে। দেশের ভেতরে অফশোর ব্যাংকিং ইউনিট থেকে সাধারণত ইপিজেড, ইজেড, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বা শতভাগ বিদেশি কোম্পানিতে ঋণ দিতে পারে। সার্কুলারে বলা হয়, প্রবাসীরা তাদের আমানত কোনো আত্মীয়স্বজন বা ব্যবসায়ীকে জামানত হিসাবে দিতে পারে। বা অন্য কাউকেও দিতে পারে। তবে এক্ষেত্রে লিখিত অনুমোদন লাগবে। এক্ষেত্রে বাংলাদেশের অফশোর ব্যাংকিং খাতের আমানতকারী ও ঋণ গ্রহীতার মধ্যেকার সম্পর্ক কী তাও সুনির্দিষ্ট করতে হবে। তাদের মধ্যে বিনিয়োগকারী, শেয়ারহোল্ডারের

সম্পর্ক আছে কিনা সেটিও সুনির্দিষ্ট হতে হবে। অফশোর ব্যাংকিং থেকে স্বল্পকালীন ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রবাসীদের আমানত ব্যাংক জামানত হিসাবে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে জামানতের বিপরীতে কোনো ফি বা চার্জ আরোপ করা যাবে না। বিনিময় হারের ঝুঁকি মোকাবিলার জন্য ঋণ গ্রহীতার নামে ঋণের অর্থ মঞ্জুর করার সময় জামানত হিসাবে রাখা আমানতের পরিমাণ বিবেচনায় নিতে হবে। গ্রাহকের হিসাবের স্থিতির জন্য জামানতের অর্থ ব্যবহার করা যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের