বালিতে ফেরি ডুবে মৃত ৪, নিখোঁজ ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ July, ২০২৫

বালিতে ফেরি ডুবে মৃত ৪, নিখোঁজ ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ July, ২০২৫ |
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বানিউয়াংগি থেকে বালি দ্বীপে যাওয়ার পথে ফেরি ডুবে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। ৩০ যাত্রী এখনও নিখোঁজ। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ জানায়, যাত্রা শুরুর ২৫ মিনিট পর ফেরিটি ডুবে যায়। নিখোঁজ ৩০ জনকে উদ্ধারের কার্যক্রম চলছে। ফেরিটিতে মোট ৬৫ যাত্রী ছিলেন। ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ৫৪ জনের একটি দল পাঠানো হয়েছে। পরে সুরাবায়া শহর থেকে আরও বড় একটি উদ্ধার জাহাজ পাঠানো হয়। ফেরিতে ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল। ফেরিতে কোনো বিদেশি যাত্রী ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এএফপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার