স্থানীয় নির্বাচনেও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ July, ২০২৫

স্থানীয় নির্বাচনেও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ July, ২০২৫ |
জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে দেওয়া ‘স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’-এর গেজেট থেকে এই তথ্য জানা গেছে। গত ২৬ জুন নির্বাচন কমিশনের উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এই গেজেট জারি করা হয়েছে। গেজেট অনুযায়ী, সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনেও জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়ে গঠিত কমিটি বাদ দিয়ে ইসির নিজস্ব কর্মকর্তাদের ক্ষমতা দিয়েছে কমিশন। ২০১০ সালের জুনে চট্টগ্রাম সিটি করপোরেশন ভোটে বুয়েটের সহযোগিতায় একটি ওয়ার্ডে ইভিএমে ভোট শুরু করে তৎকালীন ইসি। ২০১৪ সালের নির্বাচনে ইসির

নিজস্ব ইভিএমে স্বল্প পরিসরে ভোট নেওয়া হয়। ২০১৮ সালে সংসদ নির্বাচনেও ছয়টি আসনে ইভিএম ব্যবহার হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে দেড় লাখ ইভিএম কিনেছিল ইসি। পাঁচ বছর না যেতেই ১ লাখ ২০ হাজারের মতো মেশিন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। পরবর্তী সময়ে ইসি সেগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প গ্রহণ করতে চাইলে তৎকালীন সরকার তা নাকচ করে দেয়। চলতি বছর ইভিএম প্রকল্পটি বাতিল করেছে ইসি। ইভিএম-সংক্রান্ত অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। ইসির তিন কর্মকর্তাকে তলব করে বক্তব্যও শুনেছে দুদক। এই প্রক্রিয়ার মধ্যেই সম্প্রতি সংসদ নির্বাচনের আইনি কাঠামো থেকে ইভিএম বাদ দেয় নির্বাচন কমিশন। এবার স্থানীয় সরকার নির্বাচনেও একই

সিদ্ধান্তে এলো ইসি। ২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য আলাদা ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি