সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
লক্ষ্মীপুরের হতদরিদ্রদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক নিয়ে জড়ো করার চেষ্টাকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার দুজন হলেন- নুর মোহাম্মদ ও তার স্ত্রী রাশেদা বেগম। পুলিশ জানায়, এর আগে সোমবার সদর মডেল থানায় মো. সেলিম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। পরে মামলায় গ্রেফতার দুজনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নুর মোহাম্মদ ও রাশেদা সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের বাসিন্দা ও প্রতারক চক্রের সদস্য। মামলার বাদী সেলিম চরমনসা গ্রামের নজির উল্লাহর ছেলে। থানা পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সোমবার

ঢাকায় সমাবেশ করার কথা ছিল। সমাবেশ সফল করতে ও ব্যাপক লোকজন জড়ো করতে তারা গ্রামের হতদরিদ্র মানু্ষকে টার্গেট করে। এতে সংগঠনটি কয়েকজনকে প্রতিনিধি নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণের প্রলোভন দিয়ে আসছিলেন। সেই লক্ষ্যে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়। বিপরীতে তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সবাই ঢাকায় যেতে রাজি হয়েছিলেন। ঢাকায় যাওয়ার জন্য জড়ো হওয়ার খবরে রোববার রাতে রামগতি উপজেলার আজাদনগর বাজার থেকে ৪২ জন, কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকা থেকে ১১ নারী ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৬টি বাস ও ৪টি

মাইক্রোবাস জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক বলেন, ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জন ভুক্তভোগী। সেখান থেকে দুজনকে শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় জোনাকি পরিবহণের একটি বাস জব্দ করা হয়। ঘটনাটি তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত অন্যদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যান্য থানায় আটক ও জব্দের বিষয়টি তদন্তের স্বার্থ দেখিয়ে এড়িয়ে যান তিনি। প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা

আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী। সেখানে নেওয়ার জন্যই লক্ষ্মীপুরের হতদরিদ্র নারী-পুরুষকে প্রলোভন দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর