ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে সীমান্তে অভিবাসন প্রত্যাশীর ঢল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে সীমান্তে অভিবাসন প্রত্যাশীর ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আর মাত্র কিছু দিন বাকি। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে সীমান্তে বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের ঢল। সাউথ ও সেন্ট্রাল অ্যামেরিকা থেকে আসা এসব অভিবাসন প্রত্যাশীরা সপ্তাহ জুড়ে পায়ে হেঁটে এবং জীবনের ঝুঁকি নিয়ে অ্যামেরিকার ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন। ইতোমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পথ পাড়ি দিতে গিয়ে অনেকে নিহত ও আহত হয়েছেন। ডনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়ন করা। ইতিহাসের সব চেয়ে বড় অবৈধ অভিবাসী বিতাড়নের জন্য তিনি স্টেইট অফ ইমারজেন্সি ঘোষণা এবং মিলিটারিদের ব্যবহারের কথাও বলেছেন। ট্রাম্পের দেয়া এসব প্রতিশ্রুতি নিয়ে উদিগ্ন অভিবাসন প্রত্যাশীরা।

তাই তার দায়িত্ব গ্রহণের আগে অ্যামেরিকায় ঢোকার আশায় দেশের সীমান্তগুলোতে জড়ো হয়েছেন সাউথ ও সেন্ট্রাল অ্যামেরিকা থেকে আসা হাজারো অভিবাসন প্রত্যাশী। অভিবাসন প্রত্যাশী অনেক ছোট শিশু এবং নারী জীবনের ঝুঁকি নিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের মালবাহী ট্রেনে উঠছেন। তারা মনে করছে, অ্যামেরিকায় ঢোকার এটিই তাদের শেষ সুযোগ। তবে এভাবে ট্রেনে ভ্রমণ, অত্যন্ত বিপজ্জনক। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মিশন হিসেবে সীমান্তে কড়াকড়ি আরোপ করে অভিবাসন প্রত্যাশীদের বিতাড়ণের বিষয়টিকে প্রাধান্য দেয়ার কথা ঘোষণা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। তাই বাইডেন প্রশাসন দায়িত্ব ছাড়ার আগেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশী অ্যামেরিকায় আশ্রয় পাওয়ার আশায় জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তে ভিড় করছেন। এতে বাড়ছে নিহত ও গুরুতর আহতদের সংখ্যা। পাশাপাশি

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে অনেকেই নানান অপরাধের শিকার হচ্ছেন। গত দুই মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে অন্তত ছয়টি ট্রেন অ্যামেরিকার সীমান্তের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেই ট্রেইনগুলোতে করে জীবনে ঝুঁকি নিয়ে একটু সুন্দর জীবনের আশায় হাজার হাজার মানুষ যাচ্ছেন স্বপ্নের দেশ অ্যামেরিকার উদ্দেশ্যে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার এবার ঢাকায় ভারতীয় কাশ্মীরি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু: সন্দেহজনক ঘটনায় পুলিশ তদন্ত শুরু উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বহারাদের পুনরুত্থান: আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমপন্থীরা আফগান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত অন্তত ৭ বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল রুপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড: ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ কেমন হতে পারে? পশ্চিম পাকিস্তানের বৈষম্যে বাতিল হয়েছিল রূপপুর: বিরোধীদের সকল বাধা উপেক্ষা করে বঞ্চিত বাংলাদেশের ৬৫ বছরের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে রাজধানীর নিউ মার্কেটের বটতলায় গুলিতে যুবক নিহত রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা