বান্দরবানে ৩ কেএনএ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

বান্দরবানে ৩ কেএনএ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএ'র তিন সদস্য নিহত হয়েছে। এসময় সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। ববার ভোরে রুমা উপজেলার একটি গহীন জঙ্গলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্ত: বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারি পরিচালক রাশেদুল আলম খান। আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলা একটি গহীন পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএ'র গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। সে আস্তানায় সেনা সদস্যরা অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে কেএনএ সদস্যরা। এসময় সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধে তিন কেএনএ সদস্য নিহত হয়। পরে তাদের ব্যবহৃত

অস্ত্র-গোলাবারুদ ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে ওই আস্তানাসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় সেনা অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম