অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আপিলের আবেদন প্রস্তুতির কাজ চলছে। এর আগে, গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে কেন এ যান চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। প্যাডেলচালিত রিকশা মালিকদের করা এক রিটের প্রেক্ষিতে এই আদেশ আসে। এরপর হাইকোর্টের নির্দেশের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন সড়ক। ব্যাটারিচালিত রিকশাচালকরা মূল সড়কে চলাচলের অনুমতি এবং হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের

দাবিতে আন্দোলন শুরু করেন। আজ রোববার (২৪ নভেম্বর) নবীনগর বেড়িবাঁধ, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকায় চালকরা সড়ক অবরোধ করেন। এতে যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন। এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রেসক্লাব এলাকায় বর্তমানে হাজারো অটোরিকশাচালক জড়ো হয়েছেন। তারা সেখানে বিক্ষোভ করছেন। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে, রাজধানীতে বর্তমানে প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা

চলাচল করছে। যদিও মূল সড়কে এগুলো চলাচলের অনুমতি নেই, তবু এগুলো অবৈধভাবে চলাচল করছে। গত দুই মাসে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় এক লাখ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত কিছুদিন ধরে টানা বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এ সময় পুলিশের সঙ্গে চালকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে, রাজধানীর কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা