সাভারে নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার, আটক ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

সাভারে নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার, আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
সাভারে শান্তনা (২৫) নামের এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি নার্সারির ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন নামের এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি এলাকাবাসী। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত

মাথা ও হাত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অপরদিকে সাভারের বিভিন্ন এলাকা থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক