মৌচাক মার্কেটে চুরির ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

মৌচাক মার্কেটে চুরির ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
রাজধানীর মৌচাক মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা-সিআইডি। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২ ভরি স্বর্ণ এবং চুরিকৃত স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার হিমেল মিয়া, আব্দুর জব্বার, ফারজানা আক্তার ইতি ও মাশফিক আলম। রোববার সিআইডি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসএন নজরুল ইসলাম জানান, গ্রেফতার হিমেল চার বছর ধরে মৌচাক মার্কেটের আসিফ জুয়েলার্সে কর্মরত ছিলেন। প্রথমে পরিচ্ছন্নতাকর্মী হিসাবে কাজ শুরু করেন। বিশ্বস্ততা অর্জনের সুবাদে তিন বছর পর তাকে বিক্রয়কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে বিক্রয়কর্মী নিয়োগ পাওয়ার পর হিমেল চুরির পরিকল্পনা করেন। এরপর তার দলে ভেড়ান

এক নারীসহ আরও তিনজনকে। ৩০ অক্টোবর হিমেলকে আসিফ জুয়েলার্স কর্তৃপক্ষ পাশের আনারকলী মার্কেটের একটি কারখানা থেকে স্বর্ণ আনতে পাঠায়। হিমেল ওই কারখানা থেকে ৫৯ ভরি স্বর্ণ নিয়ে দোকানে না গিয়ে পালিয়ে যান। এরপর তিনি মাশফিক আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। হিমেল উত্তরায় মাশফিকের বাসায় গিয়ে তার স্ত্রী ফারজানা আক্তার ইতির কাছে জানান, ২৬ ভরি স্বর্ণ চুরি করেছে। আর ৩৩ ভরি স্বর্ণ হিমেল নিজের কাছে রেখে দেয়। ইতি তাকে উত্তরা পাঠিয়ে ময়মনসিংহে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এদিকে হিমেলকে না পেয়ে আসিফ জুয়েলার্সের মালিক বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। এরপর সিআইডি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে এবং আসামিদের শনাক্ত

করে। মাশফিক ও ইতি শুরুতে ৭ ভরি স্বর্ণ বিক্রি করে ৮ লাখ ১০ হাজার টাকা পায়। যার একটি অংশ দিয়ে তারা নতুন মোবাইল ফোন কেনেন। পরে মাশফিক কক্সবাজার চলে যান। তবে সিআইডি তাকে গ্রেফতার করে। সেখান থেকে স্বর্ণ বিক্রির কিছু টাকা ও মোবাইল উদ্ধার করে। ফারজানা আক্তার ইতির বাসায় একটি ডিপ ফ্রিজের ভেতর থেকে আরও ১৯ ভরি স্বর্ণ এবং ৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহে অভিযান চালিয়ে ইতির বাবা আব্দুর জব্বারকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যানুযায়ী গৌরীপুর থেকে হিমেলকে গ্রেফতার করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টারে তদন্তাধীন। গ্রেফতার ব্যক্তিরা ঘটনার দায় স্বীকার

করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু