ফেনী সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত-১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫

ফেনী সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত-১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ |
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন তাদের সাথে থাকা এক যুবক। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মিল্লাত (২১) বাঁশপদুয়া গ্রামের ইউসুপের ছেলে। লিটন (৩২) একই এলাকার মনির আহাম্মদের ছেলে। আহত আফসার (৩০) একই গ্রামের এয়ার আহম্মদের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে বিএসএফ’র গুলিতে আহত হওয়ার পর স্থানীয়রা মিল্লাত এবং আফসারকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,পরে সেখান থেকে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ মিল্লাতের মৃত্যু হয়। আহত আফসারের অবস্থা গুরুতর

হওয়ায় তাকে ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে ফেনী বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ’র গুলিতে লিটন নামের আরও এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সে ওই দু’জনের সাথে ছিল। সে ওই সময় আহত হয় তাকে বিএসএফ উদ্ধার করে বিলোনিয়া একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বাঁশপদুয়া গ্রামের বাসিন্দা হানিফ জানান, বৃহস্পতিবার রাতে তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করেছে আমরা শুনেছি। আমার ধারণা মিল্লাত,আফচারের সাথে লিটনও ছিল। কারণ লিটনকে তার পরিবার গতকাল এ ঘটনার পর থেকে খুঁজে পায়নি। তারা বিজিবিকে এ বিষয়টি জানিয়েছে বলে জানান তিনি। হানিফ আরও জানান, শুক্রবার (২৫ জুলাই) সকাল ৬টার দিকে

ভারতীয় বিএসএফ’র একটি টিম তিনটি গাড়ি নিয়ে গুথুমা বিওপির সীমান্ত পিলার নং-২১৬৪/১১ স্থানে আসে। সকাল ৭টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে তারা চলে যান। স্থানীয়রা জানান, নিহত মিল্লাত পেশায় একজন কৃষক ছিলেন,লিটন টমটম চালাতেন । আহত আফচার রাজমিস্ত্রির কাজ করেন। এদের তিনজনকে বাঁশপদুয়া সীমান্ত এলাকার চোরাকারবারী চক্র টাকার বিনিময়ে চোড়াই মালামাল বহনের কাজে লেবার হিসেবে খাটাতেন। বাঁশপদুয়া গ্রামের মানুষের অভিযোগ, পরশুরামের সীমান্তবর্তী এলাকা বাঁশপদুয়া গ্রামটি বহুবছর থেকে অরক্ষিত। সেখানে প্রায় ৭-৮ কিলোমিটারের মধ্যে কোন বিজিবি ক্যাম্প নেই। এ এলাকায় ভারতীয় বিএসএফ অবৈধ অনুপ্রবেশ করে। এলাকাবাসী অনেক আগে থেকেই অরক্ষিত সীমান্তে সুরক্ষার জন্য বিজিবি ক্যাম্প স্থাপনের জোর দাবী জানিয়ে আসছে। কিন্তু সরকার

আসে যায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হোসেন পরশুরাম সীমান্তে বিএসএফ গুলিতে দু’জন নিহত ও একজন আহত হওয়ার খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, এ তিনজন রাতে ভারতীয় সীমান্তের ভিতর চলে যায়। তখন বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। সীমান্তে বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। নিহত বাংলাদেশী নাগরিক লিটনের লাশ ফেরত দেওয়ার জন্য বিএসএফ’র সাথে আমরা যোগাযোগ করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়