টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘থ্রি ইডিয়টস’ খ্যাত শারমান যোশি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলা সিনেমায়। টালিউডের নতুন ছবি ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত আলোচিত ছবি ‘রাবণ’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন। জানা গেছে, ‘ভালোবাসার মরশুম’ ছবিতে শারমান যোশি ‘আবির’ চরিত্রে অভিনয় করবেন। তানজিন তিশাকে দেখা যাবে ‘হিয়া’ চরিত্রে এবং সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন ‘পারমিতা’ নামে একটি চরিত্রে। খায়রুল বাসার অভিনয় করছেন ‘গৌরব’ চরিত্রে। এই সিনেমাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত শারমান যোশি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। বাংলা ভাষা এবং চলচ্চিত্র সবসময়ই আমার আগ্রহের জায়গা। এই সিনেমার জন্য আমি বাংলা ভাষা শেখার চেষ্টা করছি। এটা আমার প্রথম বাংলা ছবি হলেও বাংলা সিনেমার নিয়মিত দর্শক আমি।” টালিউড-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই ছবিটি দুই বাংলার দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও