ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
আশুলিয়ায় হত্যা-অপহরণসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৯
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার তিন আসামিসহ ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আশুলিয়ার ভাদাইল এলাকার আবুল কালাম শেখের ছেলে শেখ মো. উজ্জ্বল (৪০), ডেন্ডাবর এলাকার মৃত আ. রবের ছেলে রুহুল আমিন, সাভারের আমিনবাজারের ছালেহপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল রানা, আশুলিয়ার আড়াগাঁও এলাকার মৃত হাজী আব্দুর রহমানের ছেলে রফিকুল
ইসলাম ওরফে রফিক। অপহরণ মামলায় গ্রেফতাররা হলো- গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার পাটগাতি এলাকার মৃত মালেক তালুকদারের ছেলে মামুন তালুকদার ও রংপুরের কাউনিয়া থানার চন্ডিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহেল রানা। এছাড়া অন্যান্য মামলার আসামিরা হলো- আশুলিয়ার জামগড়ার মালেক সুপার মার্কেটের হাজী আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে শাহাব উদ্দিন, লালমনিরহাট জেলা সদরের চর কুলারগাট গ্রামের আমির হামজা মুন্সির ছেলে আসাদুল ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পূর্ব সিটকি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আসিফ। তাদের মধ্যে দুইজনকে রিমান্ড শেষে গ্রেফতারদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ অন্যান্য মামলায় আরও চারজন আসামিকে
গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য মামলার দুই আসামির রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার তিন আসামিসহ ৭ জনকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে রিমান্ডের দুই আসামিসহ আদালতে পাঠানো হয়েছে।