দিনের ভোট রাতে করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না : নিরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪

দিনের ভোট রাতে করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না : নিরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ |
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, বিএনপি মানুষের মন জয় করে তাদের ভোটে ক্ষমতায় যেতে চায়। কিন্তু এমন ভোটে নয়, যে ভোট দিনে না হয়ে রাতে হবে। এমন ভোটে নয়, যে ভোটে ২০১৪ সালে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আমরা এমন ভোট চাই- যে ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব। মৃত ব্যক্তির ভোটে যেন কেউ এমপি নির্বাচিত না হয়। ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির পঞ্চম দিন সোমবার (২১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত র‍্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নিরব বলেন,

এ দেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দিবেন, দিন-তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন। তাহলে একটা ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনেক দুর্বল লোক আছে, আওয়ামী প্রীতির মানুষও আছে। এদের সরিয়ে ফেলুন। শুধু পিএইচডি ডিগ্রি অর্জন করা মানুষ দিয়ে দেশ পরিচালনা করা যায় না। এরা মানুষের সাথে কখনো মেশেনি, মানুষের জন্য কখনো কাজ করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন, যার মধ্য দিয়ে একটি নির্বাচিত সুন্দর সরকার গঠিত হবে, যারা বাংলাদেশকে আবার ট্র্যাকে নিয়ে আসবে। প্রচার দলের

সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীসহ নগর বিএনপির নেতারা। র‍্যালিতে প্রচার দলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন খাঁন, সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার