ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চিয়া বীজের ফেসমাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চিয়া বীজের ফেসমাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
ত্বককে গ্লাসের মতো চকচকে, সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে রূপসচেতনদের চিন্তার শেষ নেই। ঘরোয়া বিভিন্ন উপাদান, ভেষজ থেকে শুরু করে বীজও নিরীক্ষা থেকে বাদ যায় না। সোস্যাল মিডিয়ায় বিউটি ইনফ্লুয়েন্সাররা এখন চিয়া বীজ দিয়ে রূপচর্চার উপায় বাতলে দিচ্ছেন। আর সে সব ফেসমাস্ক ইন্টারনেটে ব্যাপক ভাইরালও হয়েছে। চিয়া বীজের ফেসমাস্ক বর্তমানে কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য সকলেই মরিয়া। এজন্য নানা কোরিয়ান বিউটি প্রোডাক্টও কেনেন। তবে চিয়া বীজের ফেসমাস্ক দিয়েই কাচের মতো ঝকঝকে ত্বক পাওয়া যায় বলে দাবি বিউটি ইনফ্লুয়েন্সারদের। চিয়া বীজের গুণাগুণ চিয়া বীজে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যা ডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। ফলে ত্বকে বয়সের ছাপ সহজে পড়ে

না। দেখা যায় না রিঙ্কেলস ও বলিরেখা। অতিবেগুনি রশ্মির ক্ষতিও রুখে দিতে পারে এই বীজ। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই বীজ ত্বকের কোষে কোষে পুষ্টি জোগায়। এ কারণে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। ত্বকে ময়শ্চার ধরে রাখতেও সাহায্য করে চিয়া বীজ। তাই এই বীজের ফেসমাস্ক লাগালে ঝকঝকে ত্বক পাওয়া কোনো ব্যাপারই নয়। ফেসমাস্ক বানানোর পদ্ধতি ফেসমাস্ক বানাতে লাগবে দেড় টেবিল চামচ চিয়া বীজ। এর সঙ্গে দিতে হবে অর্ধেক কাপ হুইপিং ক্রিম। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। হুইপিং ক্রিমে ল্যাকটিক অ্যাসিড আছে। এই উপাদান প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে। ফলে ত্বকের উপরের মৃত কোষ দূর হয়। ফ্যাট সমৃদ্ধ

হুইপিং ক্রিম ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। তাই এই ফেসপ্যাক মাখলে ত্বকের বলিরেখা, কুঁচকে যাওয়া চামড়াও মিলিয়ে যায়। ১ ঘণ্টা পর ওই মিশ্রণ ফ্রিজ থেকে বের করে নিন। এরপর মিক্সারে ১-২ টেবিল দুধ বা দই দিয়ে পেস্ট বানিয়ে নিন। তাতে ১ টেবিল চামচ মধু দিন। এ মিশ্রণটি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর ক্লিনজ়ার দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ১-২ দিন এই মাস্ক ব্যবহার করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা