‘রিয়াদের প্রতি ভালোবাসার চিঠি’ জর্ডানি শিল্পীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

‘রিয়াদের প্রতি ভালোবাসার চিঠি’ জর্ডানি শিল্পীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে সম্প্রতি জর্ডানি শিল্পী আইদা মুরাদের প্রথম সৌদি আরব প্রদর্শনীতে ২৬টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীর শিরোনাম ছিল ‘রিয়াদের প্রতি ভালোবাসার চিঠি’। যা সৌদি রাজধানী শহরটির প্রতি তার গভীর ভালোবাসার এক বিমূর্ত প্রকাশ। আইদা মুরাদ তার প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘আমি রিয়াদের মানুষ, প্রকৃতি ও পরিবেশের প্রতিটি অংশের প্রেমে পড়েছি। তাই আমার ভালোবাসা প্রকাশ করার জন্য আমি ২৬টি বিমূর্ত চিত্রকর্ম এঁকেছি, যা আমার ভালোবাসার চিঠি’। প্রদর্শনীতে আইদার চিত্রকর্মগুলোতে রিয়াদের প্রতি তার গভির আবেগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর মধ্যে একটি বিশেষ চিত্রকর্ম ‘ইটস এ কালারফুল ওয়ার্ল্ড’-এ তিনি রিয়াদের ডিপ্লোমেটিক কোয়ার্টার থেকে সংগ্রহ করা পাতা ব্যবহার করেছেন, যা শহরটির মানুষের বৈচিত্র্যকে উপস্থাপন করে। জর্ডানি শিল্পী

বলেন, ‘আমি ডিপ্লোমেটিক কোয়ার্টারে হাঁটাহাঁটি করে বিভিন্ন পাতা সংগ্রহ করেছি, যা আমার কাছে একটি সুন্দর অভিজ্ঞতা ছিল। আমি শিশুর মতো কৌতূহলী হয়ে পাতা সংগ্রহ করেছি এবং সেগুলোতে বিভিন্ন রঙ দিয়ে শহরের বৈচিত্র্য উদযাপন করেছি’। মুরাদ আশা প্রকাশ করেন যে, প্রদর্শনী দর্শনার্থীরা তার শিল্পকর্ম থেকে ভালোবাসার অনুভূতি পাবেন। তিনি বলেন, ‘আমি আশা করি, এই প্রদর্শনী থেকে আপনারা একটি পরিপূর্ণতা অনুভব করবেন এবং এই ভূমিতে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা অনুভব করবেন, জীবনের প্রতি গভীরতর প্রশংসা জাগ্রত হবে’। প্রদর্শনীটি শুক্রবার শেষ হবে। সূত্র: আরব নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন