‘আল্লাহর আইন, আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪

‘আল্লাহর আইন, আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ |
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, আইয়ূব খানের সরকার মুসলিম বিবাহ আইন ও উত্তরাধিকার আইন পরিবর্তন করেছিল। মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহর আইন, আল্লাহর বিধানে হাত দেওয়ার। কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর বিধান জারি থাকবে। সোমবার (১৪ অক্টোবর) ‘ইসলামী সুখী-সুন্দর সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতি সম্প্রসারণে মুসলমানদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, পতিত স্বৈরাচারী সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং মহিবুল হাসান নওফেল চৌধুরী এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। দিপু মনি ও তার পরিবার মেঘনার পাড় দখল করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। প্রধান আলোচকের বক্তব্যে আফ্রিকার

সোমালিয়ার রাজধানী মোগাসিদুর দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান বলেন, আফ্রিকা একটি সম্ভাবনাময় দেশ। এই মহাদেশটি হতে পারে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। ইসলামী অর্থনীতি সম্প্রসারণে এবং ইসলামী ব্যাংকিং এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ীক কার্যক্রমে আফ্রিকার অর্থনীতি পাল্টে দিবে। মসজিদ সমাজ বাংলাদেশের সভাপতি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া, ২ লক্ষ মসজিদ, মক্তব, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, মাদদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং ২ লক্ষ ইয়াতিম শিশু লালন পালনের পরিকল্পনা পেশ করেন। এসময় তিনি দেশের কোটি কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করে সুখী সুন্দর জীবন যাপনে সার্বিক সহযোগিতা কামনা করেন। মুফতি জুবায়ের আহমেদ দেশের মসজিদগুলোতে খ্রিস্টানদের

তৎপরতার বিষয়ে সতর্ক করে বলেন, দেশের মসজিদগুলোতে আরও বেশি পরিকল্পিত ইসলামের কাজ করতে হবে। অমুসলিমদের কাছে আমাদের দাওয়াতী কাজ পৌঁছাতে হবে। এ ছাড়াও প্রোগ্রামে বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বেফাকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, মাওলানা এনামুল হক মুসা, ক্বারি হাবিবুল্লাহ বেলালী, প্রফেসর পারভেজ মিয়ান, শাহ নেওয়াজ কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মসজিদ সমাজ বাংলাদেশের কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক