তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ না নেয়ায় হতাশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেই সঙ্গে অবিলম্বে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনটি। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আইনজীবীরা। একই সময় জুলাই গণহত্যায় শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পতনের সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই হলো রাজনৈতিক।

তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়াও সংবাদ সম্মেলনে জুলাই গণহত্যায় পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণ করবেন বলেও আশাপ্রকাশ করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়