শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর দুই জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’ দুটি জাহাজ। চীনা নৌবাহিনীর সফরকারী জাহাজ দুটির মধ্যে একটি জাহাজ ‘চি জি গুয়াং’ শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, সফরকারী অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থান করবে।

এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়। চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ঝাই বাউরান ও রিয়ার অ্যাডমিরাল সান ঝংগির নেতৃত্বে চীনা নৌবাহিনীর জাহাজ ‘চি জি গুয়াং’ (১৬৩.৫ মিটার দৈর্ঘ্য) এবং ‘জিং গ্যাং শান’ (২১০ মিটার দৈর্ঘ্য) বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে। বাংলাদেশে অবস্থানকালে চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার, জাহাজের অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক

ও দর্শনীয় স্থান, বানৌজা ঈশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও ‘চি জি গুয়াং’ জাহাজটি পরিদর্শন করবেন। চীনা নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না