পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী পরমব্রত চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘মহিষাসুরমর্দ্দিনী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। আবারও দুই তারকাকে নিয়ে গুঞ্জন চাউর হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, প্রযোজক প্রদীপ চুড়িওয়াল ও পবন কানোরিয়ার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা-পরমব্রত। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। প্রযোজক পবন কানোরিয়া জানান, পরিচালক প্রদীপ চুড়িওয়ার একটি ছবির প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করবেন পরমব্রত। তবে এই সিনেমায় ঋতুপর্ণা থাকবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। সিনেমার কাহিনিতে সম্পর্কের কোনো একটি বিশেষ স্তর দেখানো হতে পারে চলচ্চিত্রটিতে। তবে ঋতুপর্ণার অভিনয়ের বিষয়ে চুপ প্রযোজক। মাঝে পরমব্রত তার জনপ্রিয় সিরিজ ‘পর্ণশবরীর শাপ’-এর দ্বিতীয় সিজন ‘নিকষছায়া’-এর শুটিং শেষ করেছেন। এতে

চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সিরিজটি ওয়েব প্ল্যাটফরমে দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন পরমব্রত। তিনি বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’