জাপানও সমর্থন দেবে ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

জাপানও সমর্থন দেবে ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা-সংঘাতে অন্যান্য পশ্চিমা দেশের মতো জাপানও ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মঙ্গলবার (১ অক্টোবর) রাতের এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট। বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য। তবে তিনি এই অঞ্চলে উত্তেজনা এড়ানোর প্রচেষ্টাকে সমর্থন করেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা একাধিক রাজনৈতিক কেলেঙ্কারির মুখে সম্প্রতি রাজনীতি থেকে সরে দাঁড়ান। এতে ভাগ্য খুলে শিগেরু ইশিবার। তিনি ইরানের বিপক্ষে বিবৃতি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সাথে ফোনালাপ করেন। এরপরই জাপান থেকে এ ধরনের বিবৃতি এলো। ইশিবা বলেন, আমরা এর (ইরানের হামলার) তীব্র নিন্দা করি। কিন্তু একই সময়ে আমরা পরিস্থিতি শান্ত করতে চাই। এটিকে পূর্ণ-যুদ্ধে পরিণত করা ঠেকাতে

(যুক্তরাষ্ট্রের সাথে) সহযোগিতা করতে চাই। ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল প্রসঙ্গত, ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে একশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি