ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’
১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন
আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে?
সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়
ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার
মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা
এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও উন্নত হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, পরিস্থিতি আরও স্বাভাবিক করতে কাজ চলছে। মাদকের গডফাদারদের ধরা হবে, তারা যেন সহজে জামিন না পায় ও যথাযথ শাস্তি হয় তা নিশ্চিত করা হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৮৭ জনের মতো পুলিশ কাজে যোগ দেয়নি। তাদের আইনের আওতায় আনা হবে। তাদের ক্রিমিনাল হিসেবে দেখা হবে। পুলিশের সংস্কার কার্যক্রম সংশ্লিষ্ট কমিটি করবে ও সুপারিশ করবে।



