সিরিজ হারে আরও পেছাল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

সিরিজ হারে আরও পেছাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই এই সিরিজে ভরাডুবির ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অবনতি হয়েছে বাংলাদেশের। দুই টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর এখন টেবিলের সাত নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। অথচ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর চতুর্থ স্থানে উঠে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পরই ছয়ে নেমে যায় বাংলাদেশ। আর কানপুর টেস্টে হারের পর আরও এক ধাপ পিছিয়ে সাতে নেমে যেতে হলো। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আট ম্যাচের মধ্যে তিনটি জিতে বাংলাদেশের পয়েন্টের শতাংশ ৩৪.৩৮। এদিকে বাংলাদেশকে সিরিজ হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল ভারত। তাদের পয়েন্টের শতাংশ ৭৪.২৪। দুই

নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। এর ফলে এক বা দুই নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ভারতের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা