৫ আগস্টের পর আ.লীগ আবারও ব্যর্থ হয়েছে: মঈন খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪

৫ আগস্টের পর আ.লীগ আবারও ব্যর্থ হয়েছে: মঈন খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ |
৫ আগস্টের পরে ভুয়া একটি বয়ান সৃষ্টি করে বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) এখানে সেখানে বিভিন্ন সাজানো ঘটনা করে, এখন থেকে ১০, ২০ বছর আগের ভুয়া ছবি ফেসবুক, গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেখাতে চেয়েছিল যে, ৫ই আগস্টের পরে বাংলাদেশে আবার কোন একটি বিশেষ ধর্মাবলম্বীদের উপরে জুলুম হচ্ছে। বাস্তবতা হচ্ছে, তারা পুনরায় ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি

এসব কথা বলেন। মঈন খান বলেন, গত ১৫ বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মৌলবাদী প্রমাণ করার চেষ্টা করেছে এবং বাংলাদেশকে একটি আইএস ও আফগানিস্তান রাষ্ট্র বানাতে চেয়েছে। সাজানো নাটকের মাধ্যমে পশ্চিমা বিশ্বের সামনে তারা উপস্থাপনের চেষ্টা করেছে তারা। আমি তখন বলেছিলাম, এসব জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা উদার গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে না। সেই সরকার পারে নাই। আর পারে নাই বলেই ৫ আগস্ট ওই সরকারের নেতাকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পিছনে যে মূল চালিকা শক্তি, সেটি ছিল বিএনপির। আর রাজনৈতিক যে বিশ্বাস, সেটা আমরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি। উনি বলেছিলেন, ব্যক্তি

চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ড. মঈন বলেন, ধর্মীয় বিভেদ বিএনপি কখনো করে না। যার যার ধর্ম সে পালন করবে। আর জাতীয়তাবাদী ওলামা দল প্রমাণ করেছে তারা কোনো মৌলবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সংগঠন নেতারা বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের