ঐতিহাসিক এ মুহূর্ত এমনিতেই আসেনি : ড. ইউনূসকে মার্কিন চার সিনেটর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ

লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর!

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আসলে ‘বাণিজ্য অস্ত্র’, দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র: মাহবুব কামাল

‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত

নৌবাহিনী প্রধান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: বেরিয়ে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অপরাধ জগতে নতুন আতঙ্ক দেখতে সাধারণ কলম, আসলে ভয়ংকর পিস্তল! পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে আসছে নতুন অস্ত্র

ঐতিহাসিক এ মুহূর্ত এমনিতেই আসেনি : ড. ইউনূসকে মার্কিন চার সিনেটর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশকে সমর্থন এবং গণতন্ত্রের সফল উত্তরণে সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সিনেটের চার সদস্য। সম্প্রতি হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কারকাজ চালানো এবং জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এই কথা জানিয়েছেন মার্কিন ওই চার আইন প্রণেতা। তাঁরা বাংলাদেশে বাস্তবিক অর্থেই রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার আহবান জানিয়েছেন। গত শুক্রবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে সই করা আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন, সিনেটর ক্রিস মারফি, ক্রিস ভ্যান হলেন ও জেফ

মার্কলে। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সিনেটররা। তাঁরা হিন্দু সম্প্রদায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ দুর্বল জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। চিঠিতে মার্কিন আইন প্রণেতারা লেখেন, ‘সাম্প্রতিক কয়েক সপ্তাহে বাংলাদেশের জনগণ সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে কিভাবে পরিবর্তন আনয়নকারী শক্তির সাহসী প্রদর্শন করেছে, সেটি নিজেদের সরকার (শেখ হাসিনার সরকার) ও বিশ্ববাসী দেখেছে। এই রূপান্তর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, মানবাধিকার রক্ষা, শাসনব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা, নাগরিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন দান এবং দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ঐতিহাসিক

এক সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশের জনগণ এমন একটি সরকার প্রতিষ্ঠার অধিকার রাখে, যা তাদের মতামতকে সম্মান জানাবে, অধিকারের সুরক্ষা দেবে ও মর্যাদা সমুন্নত রাখবে।’ সিনেটররা বলেন, ‘ঐতিহাসিক এ মুহূর্ত এমনিতেই আসেনি। বিক্ষোভকারীদের যৌক্তিক দাবিদাওয়ার সঙ্গে নিজেদের সম্পৃক্ত না করে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বরং নিষ্ঠুরভাবে শক্তি খাটিয়েছে। এতে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে হাজারো মানুষ। অনেককে গ্রেপ্তার করা হয়েছে।’ মার্কিন আইন প্রণেতারা আরো বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে এখন বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়া বেশি গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধ হয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার পুনর্গঠন করতে হবে, যা বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঁচানো গেল না হাম আক্রান্ত শিশু সাদমানকে, মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর! যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আসলে ‘বাণিজ্য অস্ত্র’, দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র: মাহবুব কামাল ‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত নৌবাহিনী প্রধান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: বেরিয়ে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য অপরাধ জগতে নতুন আতঙ্ক দেখতে সাধারণ কলম, আসলে ভয়ংকর পিস্তল! পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে আসছে নতুন অস্ত্র অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও ‘নোবেলের টাকা ও কর নিয়ে ইউনূস মারাত্মক অ্যালার্জি আছে’, দাবি সাবেক এনবিআর চেয়ারম্যানের ১৮ মাস কারাবন্দী ডাবলু সরকার মায়ের মৃত্যুতেও প্যারোল মেলেনি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উন্মত্ত জনতাকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার ‘গোপন ব্লু-প্রিন্ট’ ছিল ৫ আগস্ট: নর্থইস্ট নিউজ আওয়ামী লীগ নেতাদের সিম বন্ধ করে বিক্রির ‘বাণিজ্য’, ছাত্রলীগ নেতা জাকিরের চাঞ্চল্যকর দাবি