নিলামে কবিগুরুর লেখা চিঠি, দাম উঠল ৬ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

নিলামে কবিগুরুর লেখা চিঠি, দাম উঠল ৬ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
কবিগুরুর হাতে লেখা চিঠি নিলামে বিক্রি হয়েছে প্রায় ৬ কোটি টাকায়। সেখানে চিঠির সঙ্গে বিক্রি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশেষ ভাস্কর্যও। নিলামে এর দর ওঠে প্রায় ১ কোটি টাকা। গত ২৬ ও ২৭ জুন মুম্বইয়ে এই নিলাম হয়। নিলামের আয়োজন করেছিল মুম্বইয়ের অষ্টগুরু নিলামঘর। সংস্থার দেওয়া হিসাব অনুযায়ী, কবিগুরুর লেখা মোট ৩৫টি চিঠি বিক্রি হয়েছে। সেইসঙ্গে ১৪টি হাতে তৈরি খামও রয়েছে। জানা ঘেছে, ১৯২৭-৩৬ সালের মাঝে লেখা চিঠিগুলির প্রাপক প্রখ্যাত সমাজতাত্ত্বিক ধুর্জটি প্রসাদ মুখোপাধ্যায়। সেই সময়ের সমাজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সহ নানা ব্যক্তিগত কথা চিঠিতে লিখেছিলেন কবিগুরু। অধিকাংশ চিঠিই প্রকাশিত। তবে চিঠিগুলির পাণ্ডুলিপি এতদিন সংরক্ষিত ছিল। এবার নিলামের মাধ্যমে সেগুলি বিক্রি

করা হল। নিলামঘরের দেওয়া তথ্য বলছে, কবিগুরুর এইসব চিঠি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। নিলামে যে ভাষ্কর্যটি বিক্রি হয়েছে তা একেবারেই বিরল। বিশেষজ্ঞদের মতে, এটিই কবিগুরুর হাতে তৈরি একমাত্র ভাষ্কর্য। কোয়ার্টজ পাথর কুদে তৈরি এই ভাষ্কর্যটি হৃদয় আকৃতির। কবিগুরু এর নাম দেন ‘পাষাণহৃদয়’। এই বিশেষ ভাষ্কর্য উপহার দিয়েছিলেন তিনি অক্ষয় চৌধুরীকে। বিভিন্ন হাত ঘুরে তা নিলামঘরে এসে পৌঁছয়। কে বা কারা এই বিশেষ চিঠি এবং ভাষ্কর্য সংগ্রহ করেছেন তা জানানো হয়নি নিলামঘরের তরফে। সংস্থার শর্ত অনুযায়ী, এগুলি দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু