পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে আজহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে আজহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের টেস্ট ইউনিটের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। সোমবার (৩০ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। এর আগে জাতীয় দলে সহকারী প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আজহার। পাশাপাশি তার রয়েছে বোলিং কোচ হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার কোচিং মেয়াদ। গত বছরের শেষদিকে জেসন গিলেস্পি টেস্ট দলের প্রধান কোচের পদ ছাড়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আকিব জাভেদ। তার অধীনে দক্ষিণ আফ্রিকা সফর ও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশ নেয় পাকিস্তান। এবার সেই স্থায়ী দায়িত্ব পেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। পিসিবির বিবৃতিতে

বলা হয়, “আজহার মাহমুদ কেবল অভিজ্ঞ ক্রিকেটারই নন, সহকারী কোচ হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় দলের কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ইংল্যান্ডের কাউন্টি সার্কিটে তার সাফল্য তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “লাল বলের ক্রিকেটে আজহারের দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা রয়েছে, যা তার নেতৃত্ব, কৌশলগত দক্ষতা এবং পেশাদারিত্বের প্রমাণ। আমরা বিশ্বাস করি, তার অধীনে পাকিস্তান টেস্ট দল আন্তর্জাতিক অঙ্গনে আরও শৃঙ্খলিত ও শক্তিশালী হয়ে উঠবে।” প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন আজহার মাহমুদ। ব্যাট হাতে সবমিলিয়ে ২,৪২১ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৬২টি উইকেট। খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন নির্ভরযোগ্য,

তেমনি কোচিং ক্যারিয়ারেও ইতিবাচক ছাপ রাখছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮